যশোরে যৌতুকের ৫লাখ টাকার জন্য গৃহবধূকে নির্যাতন স্বামী শ^াশুরীসহ মামলা

যশোর ব্যুরো ঃ দুবাই যেতে শ^শুর বাড়ি হতে ৫লাখ টাকা গ্রহন করার পর পুনরায় আরো ৫ লাখ টাকা দাবিতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার ৭ডিসেম্বর রাতে মামলাটি করেন, যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল্লাহ আল আজাদের মেয়ে মোছাঃ আনিষা আজাদ। মামলায় আসামী করেন, ঢাকা উত্তরা থানার ট্রান্স মিটার ফায়দাবাদ ও বর্তমানে যশোর সদর উপজেলার পুলেরহাট মোড় গফফার টাওয়ারের ৪র্থ তলার আব্দুল খালেকের ছেলে খালিদ হাসান, একই এলাকার বর্তমানে যশোর সদর উপজেলার পুলেরহাট মোড় গফফার টাওয়ারের ৪র্থ তলার খালিদ হাসান,একই এলাকার আব্দুল খালেকের স্ত্রী মোছাঃ সালমা খাতুন। মামলায় বাদি উল্লেখ করেন,বিগত ২০২২ সালের ৪ ডিসেম্বর ১লাখ ১ টাকা দেন মোহরে ধার্য্যে মুসলিম শরিয়ত মোকাবেক খালিদের হাসানের বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূ জানতে পারেন তার স্বামী সম্পূর্ন বেকার এবং কোন কাজকর্ম না করে ভব ঘুরের মতো ঘুড়ে বেড়াই। তাদের বিয়ের পর গহবধূর স্বামী মাঝে মধ্যে গৃবধূকে নিয়ে যশোরের পুলেরহাটের বাসায় সংসার করে এবং মাঝে মধ্যে ঢাকার বাসায় সংসার করে। অনুমান ৬ মাস পূর্বে বাদির স্বামী কানাডায় যাবার উদ্দেশ্যে গৃবধূর পিতার কাছে ১০লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তÍু তার পিতা সামর্থ্য অনুযায়ী ৫লাখ টাকা বাদির স্বামীকে প্রেরণ করেন। বাদ বাকী ৫লাখ টাকা যৌতুকের জন্য বাদির স্বামী তার সাথে সালমা খাতুনের প্ররোচনায় ঝগড়ঝাটি করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর বাদির স্বামী ও শ^াশুরী বাদিকে ঢাকায় বাসা হতে যশোরের পুলেরহাট বাসায় নিয়ে আসে এবং ২৫ নভেম্বর স্বামী খালিদ হাসান পুনরায় বাদির নিকট ৫লাখ টাকা যৌতুক দাবি করলে বাদি যৌতুকের টাকা দিতে অস্বীকার করে। ফলে বাদির স্বামী বাদিকে তার পিতার দেওয়া ৭ভরি স্বর্ণালংকার তার কাছে রেখে বাদির পিতার বাড়িতে রেখে আসে। বাদির প্রতি তার স্বামী ও সালমা খাতুন চরম রাগ করে থাকায় বাদির পিতা জামাই ও বিয়েনকে সংবাদ দিলে গত ৬ ডিসেম্বর বিকাল ৪ টায় বাদির বাড়িতে আসে এবং ঘরোয়া পরিবেশে বাদির পিতা ও মাতা এবং দাদী এবং খালিদ ও সালেহা দ্বয়ের যৌতুক বাবদ দাবীকৃত বাদবাকী ৫লাখ টাকার বিষয়ে আলোচনান্তে বাদির পিতা খালিদ হাসানকে বলে যে কয়েক মাস পরে বাদবাকী ৫লাখ টাকা বাদি দিবো। তখন খালিদ হাসান বাদির পিতার সাথে চরম অশোভন আচারণ করে বাদি প্রতিবাদ করেন। তখন সালমা খাতুনের হুকুমে খালিদ হাসান পাশে থাকা ক্রিকেট খেলার ব্যাট নিয়ে ৫লাখ টাকা যৌতুক কেন দিবি না বলেই বাদির বাম হাতের বাহুতে ৩/৪টি আঘত করে। বাদির পিতা ও মাতা খালিদ হাসানের হাত থেকে বাদিকে রক্ষা করে চেচামেচি শুরু করলে আসামীদ্বয় কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। বাদির হাতের ব্যথা তীব্র হলে বাদি গত ৭ ডিসেম্বর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা গ্রহন করেন। খালিদ হাসান ও সালেহা পরস্পর যোগসাজসে বাদির নিকট যৌতুক দাবি করে এবং খালিদ হাসান যৌতুকের দাবিতে বাদিকে মারপিট করে আহত করায় বাদি বাধ্য হয়ে অত্র মামলা করতে বাধ হয়।



