ভারতে কারাভোগ শেষে যশোরের বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৯ বাংলাদেশি

যশোর ব্যুরো ঃ কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর দীর্ঘ ৭ বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি যুবক। শনিবার ৭ ডিসেম্বর সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত ব্যক্তিরা হচ্ছে,সুজন ফকির, আব্দুল মোনাব রেদোয়ান, নুর আলম, তাজির ইসলাম,শাহজাহান গাজী, খাইরুল ইসলাম,মোঃ সামাদ মিয়া, ও শাহাদত হোসেন। তারা যশোর, খুলনা, নড়াইল, সুনামগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম হোসেন সাংবাদিকদের বলেছেন‘ফেরত আসা ব্যক্তিরা কাজের সন্ধানে দেড় বছর আগে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে ক্ষেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয় তারা। পরে আদালত তাদের দেড় বছরের সাজা দেয়। কারাভোগ শেষে ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযয়েছ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া গণমাধ্যমকে বলেন, ইমিগ্রেশন পুলিশ ৯ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। #



