স্থানীয় সংবাদ
আবুল হোসেন সভাপতি ও রুহুল আমিন সম্পাদক

# ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কমিটি গঠন #
খবর বিজ্ঞপ্তি ঃ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ যশোর জেলা নির্বাহী কমিটির প্রচার সম্পাদক প্রকৌশলী বাবর আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানিয়েছেন। গত ৫ ডিসেম্বর ইংরেজি তারিখে নির্বাহী কমিটির সভায় সভাপতি প্রকৌশলী জনাব আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জনাব নুরুল ইসলাম পদত্যাগ করায় শূন্য পদে ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার কে সভাপতি এবং ইঞ্জিনিয়ার রুহুল আমিনকে সাধারণ সম্পাদক পদে কো-অপ্ট করা হয়। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কে শপথ গ্রহণ করান সংগঠনের উপদেষ্টা, প্রকৌশলী জনাব এস এম আবু সুফিয়ান।



