বাগেরহাটে বাদোখালী বিল রক্ষায় খাল খনন ও সøুইজগেট সচল করার দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার অর্ধলক্ষ মানুষের আয়ের উৎস্য বাদোখালী বিল রক্ষা, এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন ও জনস্বার্থে নির্মিত সøুইজগেট সচল করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।। পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির ব্যানারে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শনিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহসভাপতি মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন, সদস্য কামরুন্নাহার পলিসহ বাদোখালী বিল এলাকার বলেন, বাগেরহাট সদর উপজেলার পাউবোর ৩৪/১ পোল্ডারের অধীনে থাকা নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় বাদোখালী বিলে শুকনো মৌসুমে ব্যাপক পানি সংকটের সৃষ্টি হয়। আবার পানি নিস্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় বছরের ৬ মাসের বেশি সময় সদর উপজেলার রনভূমি, বাদোখালি, চাপাতলা, খলসি, আফরাসহ ১৩টি গ্রাম জলাবদ্ধ অবস্থায় থাকে। একদিকে প্রয়োজনের সময় পানি সংকট, অন্যদিকে জলাবদ্ধতায় এলাকার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক বিপর্যয় দেখা দেয়। এই গ্রামগুলোর প্রায় অর্ধলক্ষ মানুষের কৃষি ও মৎস্য খাতে আয় কমার পাশাপাশি স্বাভাবিক জীবন-যাপনেও নেতীবাচক প্রভাব পড়েছে। তাই ভরাট হয়ে যাওয়া খাল খনন ও স্লুইজগেট গুলি সচল করা না হলে আগামীতে এই সমস্যাগুলো আরও ব্যাপক হয়ে পড়বে। পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম সংবাদ কর্মীদের বলেন, এসব সমস্যার সমাধানের জন্য বাদোখালী ৩৪/১ পোল্ডারের অধীনে থাকা ৪টি সøুইজগেট সচল করতে হবে। এই এলাকার ছোট বড় সকল নদী খাল দখলমুক্ত এবং খনন করতে হবে।বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া, যাত্রাপুর এবং ষাটগ¤॥^ুজ ইউনিয়নের ৭ হাজার একর জমি নিয়ে বাদোখালী বিল।



