স্থানীয় সংবাদ

নিজে ও পরিবারকে দুর্নীতিমুক্ত করতে পারলে সমাজে দুর্নীতি কমানো সম্ভব

# সনাক খুলনার আলোচনায় সভায় বক্তারা #

স্টাফ রিপোর্টারঃ নিজে ও পরিবারকে দুর্নীতিমুক্ত করতে পারলে সমাজে দুর্নীতি কমানো সম্ভব। নিজে কর্তৃবাদ মানুষিকতা থেকে বের হয়ে আসতে হবে। নিজেদের মধ্যে তারুণ্য ধরে রাখতে পারলে আগামী বাংলাদেশ বিনির্মাণ করা সহজ হবে। ৫৩ বছরের বাংলাদেশকে বৈষম্যহীনভাবে গড়ে তুলতে পারলে ২০২৪ সালের আগস্ট জন্ম হতো না। সমাজে সবাইকে এ ব্যাপরে সচেতন হয়ে সামাজিক আন্দোলন গড়তে পারলেও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। সোমবার বিকেলে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি ( সনাক) আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি ( সনাক) খুলনা নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ হাদিস পার্কে দুর্নীতি বিরোধী পোস্টার প্রদর্শনী, র‌্যালী, আলোচনা সভা ও পোস্টার প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপংকর দাস, বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ, টিআইবির কেন্দ্রীয় সমন্বয়কারী কাজী শফিকুর রহমান। এলাকা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাড. কুদরত-ই-খুদা। বক্তৃতা করেন সনাক সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির, সহ-সভাপতি রমা রহমান, ইয়েস সদস্য জয়ন্ত শীল। এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য, ইসিজি সদস্য ও ইয়েস সদস্যরা। দুর্জয় তারুণ দুর্নীতি রুখবেই-এ শ্লোগানে টিআইবি খুলনা এ দিবসটি পালন করে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button