স্থানীয় সংবাদ

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্ল¬াহ’র ৫৩তম শাহাদাত বার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ এর ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার শহিদগণের স্মৃতিস্তম্ভে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর এ কে এম জাকির হোসেন পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মস্জিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নৌ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button