স্থানীয় সংবাদ

সাতক্ষীরার দেবহাটায় পিস্তল : ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। এর আগে বৃহস্পতিবার রাতে দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর পুত্র মোঃ আসাদুল গাজী। পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জানান, সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে কয়েকজন দূর্®‹ৃতকারী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি টিম সেখান অভিযান পরিচালনা করে। এসময় সেখানে থাকা দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে পুলিশ আসাদুল গাজীকে আটক করতে সক্ষম হলেও অন্য যুবক পালিয়ে যায়। এরপর আটক আসাদুল গাজীকে তল্লাশী চালিয়ে তার ডান হাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল ও তার জিন্সের জ্যাকেটের দুই পকেটের ভিতর থেকে আরো দুটিসহ মোট ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই আহম্মাদ কবির বাদী হয়ে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলা দায়ের করেছেন বলে আরো জানান পুলিশ সুপার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button