স্থানীয় সংবাদ
দৌলতপুরের সাংবাদিক এজাজ আহম্মেদ আর নেই

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক পূর্বাঞ্চলের দৌলতপুর থানা প্রতিনিধি সাংবাদিক এজাজ আহম্মেদ আর নেই। মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াই টায় ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ ৩০ বছর যাবত তিনি খুলনার স্থানীয় দৈনিক পূর্বাঞ্চলে কর্মরত ছিলেন। এজাজ আহম্মেদ দৌলতপুর মহেশ্বরপাশা কালি বাড়িতে বসবাস করতেন। মরহুমের নামাজের জানাজা আজ বুধবার জোহর নামাজের পর মহেশ্বরপাশা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের জানাজায় সকলকে শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বর্তমান ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র নবনির্বাচিত সাধরন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম মিঠুর সেজো চাচা।



