স্থানীয় সংবাদ

দৌলতপুরের সাংবাদিক এজাজ আহম্মেদের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক পূর্বাঞ্চলের দৌলতপুর থানা প্রতিনিধি সাংবাদিক এজাজ আহম্মেদের দাফন বুধবার সম্পন্ন হয়েছে। যহোর নামাজ বাদ মহেশ্বরপাশা বাজার জামে মসজিদের সামনের সড়কে জানাজা নামাজ শেষে মহেশ্বরপাশা কবরস্থানে মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন বিএনপির সাবেক নেতা মোশাররফ হোসেন, শিল্পপতি আলহাজ্ব ফজলুর রহমান শরীফ, কাজী নাজিবুল হাসান সান্নু, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুরশিদ কামাল, সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খবির উদ্দীন, জামায়াত নেতা গোলাম কিবরিয়া, আজিজুল ইসলাম স্বপন, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খান খোকন ও মাকসুদ হাসান পিকু, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আশিকুর রহমান, হুমায়ুন কবির, মাইনুল ইসলাম, ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র নবনির্বাচিত সাধরন সম্পাদক রাকিবুল ইসলাম মিঠু, কাজী নেইমুল ইসলাম নেঈম, এম এম জসিম, মাহাবুবুর রহমান, আল আমিন সর্দার রতন, মিজানুর রহমান মৃদুল, রবিউল ইসলাম, মোঃ শোভন, মোঃ সুজন, রওশন মোস্তাফিজ নয়ন, আশরাফুল, মাফিজুর রহমান, চান মিয়া প্রমূখ। জানাজা নামাজে ইমামতি করেন মুফতি মাওলানা সেলিম রেজা। আগামী শুক্রবার বাদ জুম্মা মরহুমে বাসভবনে দোয়া অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সাংবাদিক এজাজ আহমেদ মঙ্গলবার দুপুর আড়াই টায় ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ ৩০ বছর যাবত তিনি খুলনার স্থানীয় দৈনিক পূর্বাঞ্চলে কর্মরত ছিলেন। এজাজ আহম্মেদ দৌলতপুর মহেশ্বরপাশা কালি বাড়িতে বসবাস করতেন। তিনি ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধরন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম মিঠুর সেজো চাচা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button