স্থানীয় সংবাদ

খুলনায় নভোথিয়েটার স্থাপন বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি

খবর বিজ্ঞপ্তি ঃ ‘নাগরিক ফোরাম’ এর উদ্যোগে খুলনায় নভোথিয়েটার স্থাপন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন কার্যক্রম অসমাপ্ত রেখে সমাপ্ত করার সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে ও খুলনা নভোথিয়েটার দ্রুত বাস্তবায়নের জন্য খুলনার আপামর জন সাধারণকে সাথে নিয়ে খুলনা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারক লিপি খুলনা জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলামের মাধ্যমে প্রেরণ করে। নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ইসলাম , ১ নং ওয়ার্ডের নগরিক ফোরাম সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওসারী জাহান মঞ্জু , ২৪নং ওয়ার্ড নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বনানী সুলতানা ঝুমু, ২৭নং ওয়ার্ড নাগরিক ফোরাম সভাপতি সৈয়দ আলী হাফিজ,বিশিষ্ট সংগঠক সাইফুল ইসলাম মল্লিক, ২৬নং ওয়ার্ড নাগরিক ফোরাম সভাপতি সাবির খান, জাতীয় নাগরিক কমিটি খূলনার সদস্য অনি হাসান , বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পরিষদের খুলনার সংগঠক কোহিনুর আক্তার কনা সহ খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button