স্থানীয় সংবাদ
নগরীর খালিশপুরের তিন মাদক কারবারি মটর সাইকেলসহ গ্রেফতার

স্টঅফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ২ ফেব্রুয়ারি রাত্রে ময়ূর ব্রীজ সংলগ্ন মক্কা মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে খালিশপুরের তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। তারা হলো পিপলস নিউ কলোনীর বাসিন্দা মৃত বাহার উদ্দিন শিকদারের ছেলে মোঃ সাগর হোসেন ওরফে জয় (২৭), পিপলস নিউ কলোনীর মোঃ নাজিমের ছেলে মোঃ লিমন শেখ (২১), ক্রিসেন্ট গেটের বাসিন্দা মোঃ ফরহাদের ছেলে মোঃ রমজান (২৪)। এরা সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে স্থঅনয়ি একটি সূত্র জানায়। এদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেলসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



