স্থানীয় সংবাদ
যশোরে বিএনপি অফিসে হামলার ঘটনায় দু’ আওয়ামী সমর্থক পুলিশের খাঁচায়

যশোর ব্যুরো ঃ বিএনপি যশোর অফিসে হামলা, ভাংচুর লুটতরাজ অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামীলীগের ২ সমর্থককে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার কাশিমপুর পূর্বপাড়ার মৃত আবদার রহমানের ছেলে আসাদুজ্জামান খোকন ও যশোর শহরের শংকরপুর নিউ রামকৃষ্ণ আশ্রম রোড এলাকার বাহাদুরের ছেলে সাইফুল ইসলাম। রোববার ২ ফেব্রুয়ারী রাত ৯ টায় এদেরকে শহরের দড়াটানা মোড় এলাকা থেকে গ্রেফতার করে। সোমবার ৩ ফেব্রুয়ারী দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে।



