দৌলতপুর হটিকালচার সেন্টারে পার্টনার কৃষক কৃষাণী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার : প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টার ফ্রেন্ডর শিফট এন্ড রেসিলিয়ান্স ইন বাংলাদেশ (পার্টনার)প্রোগ্রামের আওতায় ২দলের একদিন ব্যাপী উদ্যানতাত্ত্বিক প্রযুক্তি বিষয়ক কৃষক কৃষাণী প্রশিক্ষণ দৌলতপুর হটিকালচার সেন্টারে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি দেশের কৃষির খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের কৃষি সেক্টরের বাণিজ্যিক কৃষিতে রূপান্তরে জাতীয় কৃষি নীতি- কর্মপরিকল্পনা ও উত্তম কৃষি চর্চা নীতিমালা বাস্তবায়নসহ এসডিজি, প্রেক্ষিত পরিকল্পনা ও ডেলটা প্ল্যান-২১০০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণ অনুষ্ঠনে সভাপতিত্ব করেন খুলনা দৌলতপুর হটিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দাস। প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিয়ে কৃষকদের কৃষি বিষয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন দৌলতপুর এটিআই’র প্রাক্তন অধ্যক্ষ ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড.এস এম ফেরদৌস,কৃষি সম্প্রসারণ খুলনা খামার বাড়ির প্রাক্তন উপ-পরিচালক কৃষিবিদ পঙ্কজ কুমার মজুমদার । মূল প্রবন্ধ পাঠ করেন পার্টনার সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন। সঞ্চালনায় ছিলেন হটিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা আখতার হোসেন। এ সময় আলোচনায় বক্তরা কোন সময় কোন ফসল লাগাতে হয় ।রোগ বালাই ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন। কিভাবে সার প্রয়োগ করলে কি উপকার পাওয়া যাবে ও ফসলে ফলন বেশি পাওয়া যাবে। সে বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা ও পরামর্শ দেন। বস্তায় আদা চাষ, ধানের মধ্যে রিলে পদ্ধতিতে সরিষার চাষ ইত্যাদি বিষয়ে কৃষকদের সাথে আলোচনা করেন। আবহাওয়ার পরিবর্তনের ফলে কি কি ফসল উৎপাদন করা যায় তা নিয়েও আলোচনা করা হয়।এ সময় প্রশিক্ষনের প্রান কৃষক-কৃষাণীসহ দৌলতপুর হরর্টিকালচার সেন্টারের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।



