স্থানীয় সংবাদ

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আগামি ১৪ মার্চ শুক্রবার (১৩) রমজান খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অডিটরিয়মে অনুষ্ঠিত হবে। গতকাল সকাল ১১ টায় ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির জরুরী সভা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটরিয়মে অনুষ্ঠিত হয়। উক্ত সভা থেকে এ সিদ্ধান্ত গৃহিত হয়। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় বক্তৃতা করেন শেখ আনোয়ার হোসেন, ফকির রবিউল ইসলাম,মিনা মুরাদ, সেলিম আহম্মেদ, মোস্তাক সরদার, রফিকুল ইসলাম,নাসির উদ্দিন,জিয়াউর রহমান,জাকারিয়া মাহমুদ পিটো, সাইফুল্লাহ তারেক, নুরুল ইসলাম নুরু, ইউপি সদস্য আল আমিন, জাবেদুল ইসলাম লিটন, মোঃ ইউনুছ, তৌহিদুল ইসলাম, আলমগির হোসেন ইমন প্রমুখ ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button