স্থানীয় সংবাদ

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে টিআইবির মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবির উদ্যোগে রবিবার বেলা ১১টায় গোলকমনি পার্কের সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। “নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন- এখনই” এই শ্লোগানকে সামনে রেখে টিআইবি খুলনা শাখা মানববন্ধন করে। এ সময় বক্তৃতা করেন টিআইবি খুলনার সভাপতি অধ্যাপিকা রমা রহমান, সনাক ক্লাস্টার কো অর্ডিনেটর ফিরোজ উদ্দীন, সহ-সভাপতি রীনা পারভীন, এড. অশোক কুমার সাহা, শামীমা সুলতানা শীলু, আসমাস আরা, টিআইবির এলাকার সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, খলিলুর রহমান সুমন প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে হঠাৎ করে নারী প্রতি সহিংসতা বেড়ে গেচে। ধর্ষন যেন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। সামাজিক আন্দোলনের পাশাপাশি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে আরো কঠোর অবস্থান নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button