স্থানীয় সংবাদ

আগুয়ান ৭১-এর ইফতার মাহফিলে বক্তারা সংবিধান সংস্কারের পর নির্বাচন দিতে হবে

স্টাফ রিপোর্টারঃ আগুয়ান ৭১-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা রবিবার বিকেলে দৌলতপুর ৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আগুন-৭১-এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহ চৌধুরী। বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক তাসনিম আহমেদ, যুগ্ম আহবায়ক মহরম হাসান মাহিম, মহুল আহমেদ, ফরিদুল হক, সারোয়ার তুষার,সহুল আহমেদ মুন্না, শেখ রায়হান হোসেন, সাজিদুল হক বাপ্পি, সদস্য সচিব জহুরুল তানভীর, আবিদ শান্ত, রাশিদ শাহরিয়ার, শামসুল আরেফিন চৌধুরী লিওন, রেজওয়ান আহমেদ মুহসিন প্রমূখ। বক্তারা বলেন, এত রক্ত আর জীবন দিয়েছি শুধু নির্বাচনের জন্য নয়, সংবিধান সংস্কারের পর নির্বাচন দিতে হবে। দিল্লী সংস্কার চায় না তাই তারা নির্বাচনের জন্য হা হুতাস করছে। খুলনার বন্ধ পাটকল গুলোর অবিলম্বে চালু করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button