স্থানীয় সংবাদ

ডিইএব’র জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানে দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ ( ডিইএব) খুলনা জেলার উদ্যোগে রবিবার (১৬ মার্চ) খালিশপুরস্থ প্লাটিনাম অফিসার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডিইএব খুলনা জেলা সভাপতি ইঞ্জিঃ মাসুম মাহমুদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি খুলনা মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এস কে মাহমুদ আলম, আইডিবি খুলনা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিমুল আজাদ সদস্য সচিব ইঞ্জিনিয়ার হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল কবির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সৈয়দ মোজাম্মেল হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়র পারভেজ বখতিয়ার, ডিইএব সহ-সভাপতি ওয়াসিকুর রহমান, যুগ্ম-সা: সম্পাদক কাজী মাসুদ মিয়া, ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ দত্ত, ইয়াসিন খান, মেহেদী হাসান, শিবলী নোমান, অভি হাসান, জুয়েল, শহীদুল ইসলাম সুজন, তালুকদার সুজন, ইমরান বিশ্বাস, এসএ আজাদ, শাহীন হাওলাদার, বাগেরহাট জেলা ডিএবের সদস্য সচিব মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম-আহবায়ক ওয়াহিদুজ্জামান সুমন, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক অমিত মল্লিক, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু হানিফ আকাশ, ইফতার পূর্ব সভায় বক্তারা প্রত্যেক প্রকৌশলীকে কর্ম ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি নিজেকে সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে বিতাড়িত ফ্যাসিবাদের দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহবান জানান। ডিইএব নেতৃবৃন্দ বলেন, প্রত্যেকটি সেক্টরে আওয়ামী লীগের দোসরা অত্যন্ত নিখুঁতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশকে স্থিতিশীল করতে হবে। আছিয়ার ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং পাশাপাশি রূহের মাগফেরাত কামনা করেন। তাছাড়া লাল জুলাই তথা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের আশু সুস্থতা কামনা করে স্বৈরাচারী দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, (ডিইএব) খুলনা জেলার সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর হাসানের রোগ মুক্তি কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button