স্থানীয় সংবাদ

যশোর পৌর পার্ক এলাকায় ইভটিজিং করার সময় যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

যশোর ব্যুরো ঃ যশোর শহরের পৌর পার্ক এলাকায় ইভটিজিং এর অভিযোগে মামুন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। ধৃত মামুন শহরের খোলা ডাঙ্গা এলাকার বসবাস করে। তার আসল বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়। তার পিতার নাম আব্দুল জলিল মোড়ল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,মামুন যশোর শহরের পৌরপার্ক এলাকায় নিজেকে এসএসএফ এর গোয়েন্দা পরিচয় দেন। সে পৌর পার্ক এলাকায় ঘোরাফেরা করতে যেয়ে দর্শনার্থীদের ইভটিজিং করে। এসময় এমন অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরের দিকে একজন অভিভাবক তাকে ধরে জনতার সহায়তায় গণপিটুনি দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে তুলে দেয়। আটক যুবকের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button