স্থানীয় সংবাদ

খুলনা নাগরিক আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

# খুলনাবাসীকে বঞ্চিত করে ভোলা থেকে উত্তোলিত গ্যাস ঢাকায় সরবরাহ করার প্রতিবাদে #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনাবাসীকে বঞ্চিত করে ভোলা থেকে উত্তোলিত গ্যাস ঢাকায় সরবারহ করার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বিকেলে শহীদ ডা. মিলন চত্ত্বর, সাতরাস্তা মোড়ে নাগরিক আন্দোলন, খুলনার নির্ধারিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক ডা. শেখ বাহারুল আলম, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন, শেখ কামরুজ্জামান, এম এ সবুর, মাহবুবর রহমান খোকন,মোঃ নাসীর উদ্দীন,আরিফিন সিদ্দিক, জি এম আব্দুর রব, কাজী আব্দুল সউদ, ডা. এস কে ইমতিয়াজ উদ্দিন, মোঃ আব্দুল মান্নান শেখ, সিরাজ উদ্দীন সেন্টু, সরকার ভূষণ চন্দ্র তরুন, মোঃ হাসান প্রমূখ। বক্তারা খুলনাবাসীকে বঞ্চিত করে ভোলা থেকে উত্তোলিত গ্যাস ঢাকায় সরবারহ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত খুলনায় গ্যাস সরবরাহের দাবী জানান। সমাবেশ থেকে অবিলম্বে খুলনায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত গ্রহন করা না হলে পরবর্তীতে খুলনার সর্বস্তরের নাগরিকদের নিয়ে নাগরিক আন্দোলন খুলনার পক্ষ থেকে তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেওয়া হয়। সমাবেশ শেষে খুলনার নাগরিকদের সম্মানে নাগরিক আন্দোলন খুলনার পক্ষ এক ইফতার মাহফিল আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button