স্থানীয় সংবাদ

সুন্দরবন উপকূল থেকে ২০৫ কেজি হরিণের মাংসসহ আটক ১

মোঃ ফয়সাল হোসেন, মোংলা ঃ সুন্দরবন উপকূলীয় বিভিন্ন এলাকায় মোংলা কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার তারেক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিন শেষে রাতভর কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ কয়রা, কৈখালী ও হাড়বাড়ীয়া স্টেশন সুন্দরবন উপকূলের কয়রা, শ্যামনগর ও মোংলার জয়মনিরঘোল এলাকায় পৃথক তিনটি অভিযান চালায়। এ অভিযানে সুন্দরবন উপকূলের ওই সব এলাকা থেকে অবৈধভাবে শিকার করা ২০৫ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, দুটি হরিণের চামড়া ও আটটি হরিণের পাসহ এক চোরা শিকারীকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button