দৌলতপুর থানা বিএনপি’র বিবৃতি

স্টাফ রিপোর্টার : দৌলতপুর থানা বিএনপির অর্ন্তগত ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীনের উপর সোমবার (১৭ মার্চ) ফজরের নামাজের পর বাড়ীতে ফেরার পথে একদল সংঘবদ্ধ দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। একই সাথে ফ্যাসিবাদ সরকারের আনাচে-কাচানে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগের দোসরাদের ভাড়াটে ওই সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’কে নিয়ে অশ্লীন ভাষায় গালি-গালাজ করে। উপরোক্ত ঘটনার তীব্র নিন্দা ও বিবৃতি জানিয়েছেন দৌলতপুর থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন- দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল। ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন, সাঃ সম্পাদক মো. মাঈনুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাঃ সম্পাদক মো. রাকিবুল ইসলাম মিঠু, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার লিয়াকত হোসেন লাভলু, সাঃ সম্পাদক মো. আরমান শেখ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খবির উদ্দিন, সাঃ সম্পাদক খন্দকার ইকবাল হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক শেখ আনছার আলী ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক মো. রাসেলুজ্জামান রাসেল। নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে ৬নং ওয়ার্ড সভাপতির উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।



