আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : দৌলতপুর থানা বিএনপির অন্তর্ভুক্ত আড়ংঘাটা ইউনিয়ন উদ্যোগে রবিার (১৬ মার্চ) আড়ংঘাটা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দৌলতপুর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মতলেবুর রহমান মিতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাসেলুজ্জামান রাসেলের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সা: সম্পাদক শেখ ইমাম হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি সরদার লিয়াকত হোসেন লাভলু, মো. খবির উদ্দিন, মো. বেলায়েত হোসেন, অধ্যা: জয়নাল আবেদীন, মো. হুমায়ুন কবির, সা: মো. মাঈনুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম মিঠু, মো. আরমান শেখ, খন্দকার ইকবাল হোসেন, শেখ আনছার আলী, গাজী হরুন অর রশিদ, রাজাউর রহমান প্রিন্স, আকচির হোসেন সাজু, জামাল শেখ, বাবু শেখ, জাকির হোসেন, কাজী নজরুল ইসলাম, জাহিদুর রহমান স্বপন, অমল সরকার, ইকলাস মোড়ল, খাদিজা বেগম, হান্নান মোড়ল, নারায়ণ মিশ্র, মহিদুল ইসলাম, মানিক সরদার, শাহাজাহান বাদশা, এহসানুল ইসলাম শিথিল, হৃদয় বিশ^াস, দ্বীন এলাহিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



