কেসিসি’র সাবেক মহিলা কাউন্সিলর পারভীন আক্তার গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি’)র ডিবির ডেভিল হান্ট অভিযানে” খুলনা মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা ও খুুলনা সিটি কর্পোরেশনের নারী সংরক্ষিত আসন ১১,১২,১৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর পারভীন আক্তার (৫৪) গ্রেফতার করা হয়েছে। সোমবার ( ১৭ মার্চ) নগরীর ডিবি পুলিশের একটি টিম খালিশপুর হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
কেএমপির ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন হাউজিং এলাকা থেকে মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা ও খুুলনা সিটি কর্পোরেশনের নারী সংরক্ষিত আসন ১১,১২,১৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর পারভীন আক্তারকে গ্রেফতার করেন। সে ওই এলাকার বাসিন্দা মৃত মোশারেফ হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৮/২০২৪ খ্রিঃ। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তারা সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।



