আহত নেতার বাড়ীতে রকিবুল ইসলাম বকুল

# দৌলতপুর ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতির উপরে
সন্ত্রাসী হামলা #
স্টাফ রিপোর্টার : দৌলতপুর থানাধীন ৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদ দল (বিএনপি) সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের উপরে সন্ত্রাসী হামলা। ভুক্তভোগী জানান, সোমবার ফজরের নামাজ পড়ার জন্য তিনি বাহির হন নামাজ শেষে বাড়ি ফেরার পথে পাবলা আফিল উদ্দিন স্কুলের পাশে বৈরাগী পাড়া গলির ভিতরে তার উপরে সন্ত্রাসীরা হামলা চালায়। ১০/১২ জন সন্ত্রাসী রড এবং দায়ের ঘারা দিয়ে আমাকে পিটিয়ে ফেলে রেখে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করেন। আমি একজনকে চিনতে পেরেছি তিনি এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ রকিবুল ইসলাম বকুল রাতেই আহত ৬নং ওয়ার্ড সভাপতির বাড়িতে ছুটে যান এবং খোজ খবর নেন। এ সময় তিনি বলেন,এই সন্ত্রাসী যারাই হোক তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে। দৌলতপুর থানা প্রশাসনকে তিনি সঠিক তদন্ত করে ঘটনায় যারা সত্যি কারে জড়িত তাদের বিচারের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন।মোঃ রকিবুল ইসলাম বকুল আরো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষের সেবায় এগিয়ে যাবে। মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী ও চাঁদাবাজ দলে যাতে কোন আশ্রয়ে প্রশ্রয় না পায় সেই দিকে সকলের খেয়াল রাখতে হবে। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক তরুণ নেতা শেখ ইমাম হোসেন বলেন, বর্তমানে দৌলতপুর থানা সহ এ অঞ্চলে মাদক ও সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপি’র পক্ষ থেকে কঠোর অবস্থান নেয়া হয়েছে। ঈদের পরেই মাদক এবং সন্ত্রাসীদেও বিরুদ্ধে আমরা কর্মসূচি ঘোষণা করবো। এ অঞ্চলে দলমত নির্বিশেষে এলাকার সকলকে সাথে নিয়ে এ মাদক ও কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে। ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি উপরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ১২ দৌলতপুর থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। এ বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষনা করা হরেব।দৌলতপুর থানার অফিসার ইনচার্স(ওসি) মীর আতাহার আলী বলেন,উক্ত ঘটনার বিষয়ে আমার পুলিশ সদস্যগন অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করছে। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।



