স্থানীয় সংবাদ

যশোরে শিশু সন্তানকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত আটক

যশোর ব্যুরো ঃ যশোর উপশহরে মোবাইল চার্জের কথা বলে ঘরে ঢুকে ঘুমন্ত কন্যা সন্তানকে চাকু দিয়ে জিম্মি করে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত হাসান উপশহর এলাকার শফিউল্লার মোড় এলাকার মৃত আলমগীরের ও সৎ পিতা সুমনের ছেলে। উপশহর পুলিশ ফাঁড়ি সদস্যরা তাকে আটক করে। পুলিশ জানায়, ওই এলাকার ভাড়া বাড়িতে গৃহবধূ তার ছোট ভাই ও পিতাকে বসবাস করতো। ছোট ভাইয়ের বন্ধু ওই এলাকায় হাসান (১৯) নামে এক যুবক গত রোববার ১৬ মার্চ রাত ৯টার দিকে শফিউল্লার মোড় এলাকার ওই গৃহবধূর বাড়িতে আসে। বাড়ির বাইরে থেকে গৃহবধূকে ডাক দিয়ে উক্ত যুবক জানায়,তার ফোনে চার্জ নেই এবং চার্জ দেওয়ার জন্য সে বাড়িতে এসেছে। গৃহবধূর অনুমতি পেয়ে উক্ত যুবক বাড়ির ভেতরে প্রবেশ করে ফোন চার্জ লাগানোর পর ঘরের খাটের উপর ঘুমন্ত শিশুকে দেখে তার গলায় ছুরি ধরলে শিশুটি কান্না শুরু করে। শিশুটির কান্নার শব্দ পেয়ে রান্না ঘর থেকে গৃহবধূ দৌড়ে আসলে উক্ত যুবক শিশুটির গলায় ছুরি ধরা দেখে তার শিশুটিকে উদ্ধার করতে যুবককে ঠেলা দিলে উক্ত যুবক গৃহবধূর শরীরের বিভিন্ন স্পর্শ কাতরস্থানে হাত দেয়। এক পর্যায় গৃহবধূর সাথে উক্ত যুবকের ধস্তাধস্তি হলে শিশুটির গলায় ছুরির আঘাত লাগে এবং ওই গৃহবধূ নিজেও আহত হন। এ সময় গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হাসান পালিয়ে যায়। পরে গৃহবধূ ও তার শিশু মেয়েকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়। পরে ওই রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পরপরই উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। মাত্র দুই ঘণ্টার মধ্যেই মনিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় হাসানকে আটক করা হয়। আটক হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button