স্থানীয় সংবাদ

কপিলমুনিতে শিশুর যৌন নিপীড়নের অভিযোগে আটক ১

কপিলমুনি (খুলনা) প্রতিনধি ঃ খুলনার কপিলমুনিতে ৮ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাওঃ শেখ আবুল কাশেম সিদ্দিক (৫৭)কে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তি মাওঃ শেখ আবুল কাশেম একই এলাকার মৃত তফেল উদ্দীনের ছেলে ও ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সরদারপাড়া জামে মসজিদের মক্তবের হুজুর।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জনৈকা (৮) মক্তবে পড়তে যায়, এসময় ওই শিশু শিক্ষার্থীকে আটকে রেখে বিভিন্ন ভাবে যৌন নীপিড়ন করেন মাওঃ শেখ আবুল কাশেম। এরপর সে বাড়িতে পৌঁছে মা-বাবাকে ঘটনার বিস্তারিত জানানোর পর খবর ছড়িয়ে পড়লে হুজুরকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনায় পাইকগাছা থানায় মোঃ আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এদিকে অভিযুক্তের প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তিনি নিজেকে নির্দোষ ও জামায়াতের কপিলমুনির এলাকার কর্মী বলে দাবি করেন।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং ১৮, তাং ১৮/০৩/২৫। অভিযুক্ত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button