দৌলতপুরে সাবেক অধ্যক্ষ জয়নালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা

# আসামী গ্রেপ্তারে অভিযান চলছে, দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ^াস : ওসি দৌলতপুর #
স্টাফ রিপোর্টার : দৌলতপুর থানা বিএনপির অর্ন্তগত ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. জয়নাল আবেদীনের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় মঙ্গলবার (১৯ মার্চ) রাতে হামলার শিকার অধ্যাপক জয়নাল আবেদীন বাদী হয়েছে দৌলতপুর পাবলা হাঁস খামার এলাকার বাসিন্দা মৃত: শামিম জোমাদ্দারের পুত্র মেহেদী হাসান ওরফে মমি (২৬)সহ ৫জন এজাহার নামীয়, এছাড়া আরো ৬/৭ অজ্ঞাত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ৮। ওই ঘটনার জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রেয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেও আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ^াস প্রদান করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী।
মামলা বাদী জানান, আমি প্রতিদিনের ন্যায় সোমবার (১৭ মার্চ) সাহরি শেষ করে ফজরের নামাজ আদায়ের উদ্দেশে পাবলা আফিল উদ্দিন স্কুলের মসজিদে যান। নামাজ শেষ করে বাড়ীতে ফেরার পথে ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে দৌলতপুর এলাকার একাধীক মামলার আসামী, সন্ত্রাসী মমিসহ অজ্ঞাত একজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর হামলা চালিয়ে আমাকে গুরুতর জখম করে। ওই সময় তারা আমাকে রড ও রামদার পাশ দিয়ে শরীরের বিভিন্ন অংশে পিটাতে থাকে এবং একই সাথে আমাকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। ওই ঘটনার পর আমি দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ করে মঙ্গলবার (১৮ মার্চ) মমিসহ কয়েকজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করি।
দৌলতপুর থানা ছাত্র দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম জানান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন আমাদের শ্রদ্ধীয় ও প্রিয় শিক্ষক। একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষকের উপর হামলা আমরা কোনো ভাবে মেনে নেবো না। অনতিবিলম্বে আমাদের প্রিয় শিক্ষক ও নেতার উপর হামলাকারী সন্ত্রাসী মমিসহ তার সঙ্গীয়দের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। এমন সন্ত্রাসী কর্মকা- দৌলতপুর এলাকায় পুর্নরায় ঘটলে ছাত্রদল রাজপথে থেকে দাঁত ভাঙা জবাব দেবে। এ বিষয়ে দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল জানান, মমি দৌলতপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। মাদককারবারী, ছিনতাইসহ নানামুখি অপরাধ মূলক কর্মকা-ে সে জড়িত। সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার কারণে বিগত দিনে তার বাবাসহ কয়েকজন আতœীয়স্বজন ক্রস ফায়ারে মারা গেছে। সম্প্রতি সে ৬নং ওয়ার্ড সভাপতির উপর হামলা চালিয়েছে। ওই ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) রাতে দৌলতপুর থানায় ৬নং ওয়ার্ড সভাপতি বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন। প্রশাসনের প্রতি প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে জড়িত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার। এছাড়া মঙ্গলবার (১৭ মার্চ) দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতির উপর হামলা প্রতিবাদে আমরা দৌলতপুরে বিভোক্ষ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছি এবং সবাবেশ থেকে বুধবার (১৯ মার্চ) সকালে ৬নং ওয়ার্ডস্থ পাবলা সবুজ সংঘ মাঠ হতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনের ঘোষন দেয়া হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, ৬নং ওয়ার্ড সভাপতির উপর হামলার ঘটনায় তিনি বাদী হয়ে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে জড়িত আসামীদের বিরুদ্ধে মামলা করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।



