স্থানীয় সংবাদ

দৌলতপুরে ৬নং ওয়ার্ড সভাপতির উপর সন্ত্রাসীদের হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

# প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম : আসামীদের গ্রেফতারে হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার : দৌলতপুর থানা বিএনপির অর্ন্তগত ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. জয়নাল আবেদীনের উপর দৌলতপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, একাধীক মামলার আসামী মমিসহ অজ্ঞাত ৮/১০ জন সন্ত্রাসীর হামলার প্রতিবাদে দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সা: সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, নগর জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন, সাঃ সম্পাদক মো. মাঈনুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার লিয়াকত হোসেন লাভলু, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খবির উদ্দিন, সাঃ সম্পাদক খন্দকার ইকবাল হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক শেখ আনছার আলী । এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মো. মিজানুর রহমান, মো. সেলিম আহসান, শেখ মো. নাজিম, মিলু খান, যুবনেতা সোহেল মোল্লা, এম এম জসিম, থানা স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম, আল আমিন সরদার রতন, মানিক, ছাত্রদল মোঃ রবিউল ইসলাম, মিজানুর রহমান মৃদুল, থানা মহিলা দল নেত্রী সালমা বেগম, মদিনা হাওলাদার, বিএল কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন গাজী, মেহেদী হাসান, দৌলতপুর কলেজ ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন রিপ্তি, কৃষক দল নেতা মো, মাফিজুর রহমান, ওয়ার্ড মহিলা দল নেত্রী রাবেয়া পারভীনসহ বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিভোক্ষ মিছিলটি দৌলতপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দৌলতপুর সেইফ এন্ড সেইভ চত্বরে গিয়ে মিছিল পরবর্তী সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তরা বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার পোষা দোসররা পাবলা এলাকায় খাপটি মেরে পড়ে আছে। ওই দোসরদের নীল নকশায় সন্মনিত শিক্ষক ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতির উপর হামলা চালানো হয়েছে। একই সাথে বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করা হয়েছে। আমরা এই সমাবেশ হতে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, স্বৈরাচারকে এদেশের ছাত-জনতা যেভাবে দেশ হতে বিতারিত করেছে, আপনারা সাবধান হয়ে যান, ষড়যন্ত্র বন্ধ করুন, নতুবা আমাদেরকেও এই অঞ্চল হতে বিতাড়িত করা হবে। বক্তরা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে জানান, গোটা পাবলা এলাকায় সন্ত্রাস মাথা ঝাড়া দিয়ে উঠছে। আপনার প্রতিহত করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. জয়নাল আবেদীনের উপর দৌলতপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, একাধীক মামলার আসামী মমিসহ অজ্ঞাত ৮/১০ জন সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। ব্যর্থ হলে, ওসির অপসারণের দাবিতে আরো বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সবাবেশ থেকে বুধবার (১৯ মার্চ) সকালে ৬নং ওয়ার্ডস্থ পাবলা সবুজ সংঘ মাঠ হতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনের ঘোষনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button