স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য বিতরণ আজ

খবর বিজ্ঞপ্তি ঃ আজ ১৯ মার্র্চ (বুধবার) খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাংবাদিকদের জন্য টিসিবির নির্ধারিত মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হবে। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও কর্মরর্ত সাংবাদিকদের মাঝে এই পণ্য বিতরণ করা হবে। একজন সাংবাদিক মোট (৫৮৮ টাকা + ৫৮৮) =১১৭৬ টাকায় সর্বোচ্চ ২টি পাকেজ নিতে পারবেন। তবে কোনো সাংবাদিক ১টি প্যাকেজ নিতে চাইলে নিতে পারবেন। প্যাকেজে থাকছে ঃ ১ কেজি চিনি=৭০/-, ২কেজি ডাল=১২০/-, ২লিটার তেল=২০০/-, ২ কেজি ছোলা=১২০/- এবং ৫০০ গ্রাম খেজুর=৭৮/- পণ্য বিতরণ কার্যক্রম সুষ্টুভাবে সম্পাদনের জন্য ওই দিন খুলনা প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে আগ্রহী সাংবাদিকদের নাম এন্ট্রি করে ট্রাকে নির্ধারিত টাকা জমা দিয়ে পণ্য সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button