দৌলতপুরে ১নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : দৌলতপুর থানা বিএনপির অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বুধবার (১৯ মার্চ) মানিকতলা শহীদ জিয়া কলেজ চত্বরে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক মো. মাইনুল ইসলামের সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস.এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাঃ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল। এ সময় আরো উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খবির উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, নগর যুবদলের সাবেক সভাপতি কাজী নেহিবুল হাসান নেইম, ৬নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক শেখ আনসার আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক রাকিবুল ইসলাম মিঠু, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক রাসেলুজ্জামান রাসেল, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ কবির হোসেন টিটো, সেলিম আহসান, সরদার শফিকুল আমিন লাভলু, মো.মাজেদুল হক, মো. আইয়ুব আলী, শাহজাহান খান, অধ্যা: শফিকুল ইসলাম মুন্সী, মোঃ সোহাগ খান, মো. মাহবুবুর রহমান সজল, যুবদল নেতা সোহেল মোল্লা, এম এম জসিম, সেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম, আলামিন সরদার রতন, আল মামুন, আশরাফুল ইসলাম, মো.রাকিব হাসান, অভিষেক মিলন, ছাত্রদল নেতা মো. পারভেজ হোসেন মিজান, মো. রনি শেখ, সাজ্জাদ হোসেন রিপ্পি, রাব্বি সরকার হিমু, মো. সাগর, কৃষক দল নেতা মাফিজুর রহমান, মহিলা দল নেত্রী সালমা বেগম, মদিনা হাওলাদার, রুমা বেগমসহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



