স্থানীয় সংবাদ
কোরআন তেলওয়াত, হামদ-নাত, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কবর জিয়ারত, ইফতার ও দোয়া মাহফিল

# আছিয়া-সাত্তার ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে #
খবর বিজ্ঞপ্তি ঃ আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের আব্বাজান মরহুম এস এম এ সাত্তার ও আম্মাজান মরহুম মোছাঃ আছিয়া খাতুন এবং বড় ভাই মরহুম এস এম ছোবাহান হোসেন এর রুহের মাগফেরাত কামনায় আগামী ২০ রমযান (২২ মার্চ, ২০২৫) শুক্রবার দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের কোরআন তেলওয়াত, হামদ-নাত, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কবর জিয়ারত, ইফতার ও দোয়া মাহফিল মৌলভীপাড়া বায়তুল হামদ জামে মসজিদ ও পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে সবান্ধব উপস্থিত এবং সকল মুসলিম, বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে দোয়ায় শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।



