খালিশপুর দুর্বার সংঘের সভা ও ইফতার মাহফিলে বক্তারা

# শান্তি রক্ষায় সামাজিক সংগঠন শক্তিশালী করার বিকল্প নেই#
স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর ঐতিহ্যবাহী দুর্বার সংঘের উদ্যোগে শুক্রবার বিকেলে নিজস্ব চত্বরে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংঘের সাংগঠনিক সম্পাদক ও ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হৃদয় হাশেম আসমতের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মোঃ মেহেদী হাসান। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মদ হোসেন বাবু, সাঃ সম্পাদক মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া, ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারুখ হিল্টন, খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃ মতিন বাচ্চু, মহানগর যুবদলের সাঃ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, ৭নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক শেখ জাকির হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ তারেক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন, জাকির হোসেনসহ সংঘের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, পতিত আ’লীগ সরকারের লোকজন এলাকার সকল সামাজিক প্রতিষ্ঠানগুলো দলীয় করণের পরিণত করে। কিন্তু বিএনপি তা করবে না। এলাকার প্রতিটি সামাজিক সংগঠন দল মত নির্বিশেষে সকল সচেতন ভাল মানুষগুলো যাতে থাকে সেদিকে সকলে নজর রাখতে হবে। কোনভাবেই যাতে সামাজিক সংগঠনগুলো দলীয় সংগঠনের রূপান্তির না হয়। সামাজিক সংগঠনগুলো সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার সহায়ক ভূমিকা পালন করে থাকে। তাই সামাজিক সংগঠন শক্তিশালী করার কোন বিকল্প নেই।


