স্থানীয় সংবাদ
জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল প্রবাহ পত্রিকার অফিস পরিদর্শনে

স্টাফ রিপোর্টারঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রবাহ পত্রিকার অফিস পরিদর্শনে আসেন। এ সময় তারা অফিস ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দৈনিক প্রবাহ পত্রিকার ইতিবাচক ভূমিকা নিয়ে প্রশংসা করেন। উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সংগঠক এম সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির যুগ্ম আহবায়ক মহরম হাসান মাহিম, নাগরিক কমিটির সদস্য শেখ রিয়াজ রহমান, কাজী রাজ, প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, সিনিয়র ফটো সাংবাদিক মামুন রেজা, স্টাফ রিপোর্টার রায়হান মোল্লা, শাহরিয়ার রাব্বি প্রমূখ।



