স্থানীয় সংবাদ

পানি দিবস উপলক্ষে খুলনায় বিভিন্ন সংগঠনের পদযাত্রা

স্টাফ রিপোর্টার ঃ পানি দিবস উপলক্ষে শনিবার সকালে খুলনার কয়েকটি সংগঠন মিলে নগরীতে পদযাত্রা বের করে। খুলনা প্রেসক্লাব থেকে বের হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। হাদিপ পার্কের শহীদ মিনার চত্বরে সভায় সভাপতিত্ব করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। বক্তৃতা করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের আহবায়ক এড. কুদরত ই খুদা, এড. অশোক কুমার সাহা, টিআইবির আব্দুল্লাহ আল মামুন, শামীমা সুলতানা শিলু, আইআরভির মেরিনা যুথি, খলিলুর রহমান সুমন, মাহবুব আলম বাদশা প্রমূখ। বক্তারা বলেন, নগরীর জলাধারাকে রক্ষা করতে সংশ্লিস্ট কর্তৃপক্ষকে কাজ সকরতে হবে। নগরীর অধিকাংশ জলাধাার ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে করে নগরীতে পানির সংকট দেখা দিয়েছে।
পানি জীবন ধারনের একটি মৌলিক উপাদান এবং পানির অপর নাম জীবন। অব¯’ানগত ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে বাংলাদেশে সুপেয় পানির সংকট দিনে দিনে বেড়েই চলছে। এই সংকট দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশী। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ সুপেয় পানির জন্য বৃষ্টির উপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টি কম হলে পুকুরের পানিও কমে আসে, পানির গুণগতমান নষ্ট হয়। ফলে সুপেয় পানি পাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। বেলা, লিডার্স ও খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে খুলনা প্রেস ক্লাব হতে পানি সংকট সমাধানে ও ভূগর্ভ¯’ পানি উত্তোলন সংকোচনে পুকুর ও জলাশয় সংরক্ষণের দাবিতে নাগরিক পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। নাগরিক পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও আরো অনেকে। মানববন্ধনে উপস্থিত সকলে ব্যানার ও বিভিন্ন প্লাকার্ড নিয়ে সুপেয় পানির নিশ্চয়তার দাবিতে প্রতীকী প্রতিবাদ জানায় এবং নিজেদের পানি অধিকার বাস্তবায়নে অঙ্গিকারবদ্ধ হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button