স্থানীয় সংবাদ

ধর্ষণ ও নারী- শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে নগরীতে সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ শনিবার সন্ধ্যায় নাইস ফাউন্ডেশনের আয়োজনে দেশ ব্যাপি ধর্ষণ ও নারী- শিশুর প্রতি সহিংসতার ও ধর্ষকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নগরীর শিববাড়ী মোড়ে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে এক প্রতিবাদ সমাবেশ করা হয় । সমাবেশে নারী শিশু ও বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহন করে। আয়োজিত সংস্থার রাবেয়া সুলতানা গত কয়েকমাসের ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন। এ ধরনের অব্যাহত সহিংসতা রোধে এবং দোষীদের শাস্তির দাবিতে সবাই ১০০টি মোমবাতি জ¦ালিয়ে প্রতিবাদ জানান । এ সময় বক্তৃতা করেন মুজিবর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কো অর্ডিনেটর এড. মোমিনুল ইসলাম, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button