স্থানীয় সংবাদ

যশোরে ইজি শোরুম থেকে চুরি হাতে নাতে ধরা দুই নারী : পুলিশের হেফাজতে

যশোর ব্যুরো ঃ
যশোরের মুজিব সড়কের ইজি শোরুম থেকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন দুই নারী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলেন শহরের বেজপাড়া পুজারমাঠ এলাকার রফিকের স্ত্রী রিনা এবং আমির হোসেনের স্ত্রী নাছিমা বেগম।
ইজি শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুরে কয়েকজন নারী শোরুমে আসেন এবং একাধিক পণ্য দেখতে চান। তারা বিভিন্ন সময় বিভ্রান্তিকর কথা বলে কর্মচারীদের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করেন। এ সুযোগে তারা সঙ্গে থাকা ব্যাগে কাপড় ভরে নেন। কিন্তু শোরুমের এক কর্মচারী বিষয়টি লক্ষ্য করলে চুরির চেষ্টা ধরা পড়ে। তৎক্ষণাৎ ওই দুই নারীকে আটক করা হয়, তবে তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া পণ্য উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, আটক নারীরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। পুলের হাটে একটি ওয়াজ মাহফিলে চুরির ঘটনাতেও তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button