স্থানীয় সংবাদ

দৌলতপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নগরীর দৌলতপুর থানা পুলিশের অভিযানে শুক্রবার (২১ মার্চ) রাতে ১৫০ গ্রাম গাজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন- দৌলতপুরস্থ মহেশ^রপাশা সাহাপাড়া এলাকার মিন্টু শেখের বাড়ির ভাড়াটিয়া মো. আনোয়ার হোসেন ওরফে আনুর পুত্র মো. জামসেদ হোসেন (২১)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মানিকতলা সিএসডি গোডাউনের সামনের পাকা রাস্তার উপর ওই মাদক ব্যবসায়ী গাজা বিক্রয় করছে। ওই খবরের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে ১৫০ গ্রাম গাজাসহ আসামীকে গ্রেফতার করে। ওই ঘটনায় এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button