স্থানীয় সংবাদ

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ ছিঁচকে চোর আটক

# কোস্ট গার্ডের অভিযান #

বাগেরহাট / মোংলা প্রতিনিধি ঃ গোয়েন্দা সূত্রে জানা যায়, কুখ্যাত সুমন বাহিনীর একটি দল অদ্য বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা হতে হারবারিয়ার দিকে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২১ মার্চ ২০২৫ তারিখ বিকাল ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোট তল্লাশি চালিয়ে ০৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্র সহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ জন ছিঁচকে চোরকে আটক করা হয়। জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা উক্ত মামলাসমূহের এজহারভুক্ত পলাতক আসামি।
আটককৃত ব্যক্তিদের পরিচয়, আটককৃত মোঃ জনি (১৯), মোঃ আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা এবং মোঃ আজিম (২৬), মোঃ মেজবাহ (১৯) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। জব্দকৃত আলামাতসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button