স্থানীয় সংবাদ

কেশবপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা কে মারপিট -শ্লীলতাহানী-আদালতে মামলা

,কেশবপুর যশোর প্রতিনিধি
কু-প্রস্তাবে রাজি হওয়ায় প্রতিবেশী এক চাচিকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই মহিলা বাদী হয়ে ওই বখাটেসহ ২ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামে।মামলার বিবরণে জানা গেছে, উপজেলার জাহানপুর গ্রামর মৃত নেছার আলী সরদারের স্ত্রী বিধবা সুখজান বেগমকে (৪২) দীর্ঘদিন ধরে প্রতিবেশী এরফান আলী সরদারের ছেলে বখাটে জাহাঙ্গীর আলম কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঐ বখটে বিধবা মহিলাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকে। গত ৭ই মার্চ (২০২৫ ) ওই বিধবা মহিলাকে একা পেয়ে ওই বখাটে তার স্ত্রীর সহযোগিতায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মারপিট ও শ্লীলতাহানি ঘটায়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু না করায় গত ১২ মার্চ-২০২৫ তারিখে সুখজান বেগম বাদী হয়ে যশোর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বখাটে জাহাঙ্গীর ও তার স্ত্রী তাসনিন বেগম কে আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নাম্বার সি আর-১৭০/২৫।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button