স্থানীয় সংবাদ

সুন্দরবনের কলমতেজীর পরে এবার গুলিশাখালী তেইশের ছিলা এলাকা আগুনে পুড়ছে

বাগেরহাট / শরণখোলা প্রতিনিধি ঃ বাগেরহাটের পুর্ব-সুন্দরবনের কলমতেজী এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রন হতে না হতেই এবার পাশর্^বর্ত্তি গুলিশখালী শাপলার বিল নামক তেইশের ছিলা এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। রববার দুপুরের দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের অধীন শাপলার বিল এলাকায় আগুন লাগার সন্ধান পায় বনরক্ষীরা। সেখানে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। বনকর্মীরা নতুন করে লাগা ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার লাইন কাটার কাজ শুরু করেছেন। তবে, খালে পানি না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের ট্রলারযোগে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে বনরক্ষী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন। এর আগে শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বনবিভাগ ও স্থানীয়রা প্রায় ২৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন। বাগেরহাট পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম রবিবার বিকেলে বলেন, সুন্দরবনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন নেভানোর কাজের মধ্যে নতুন করে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালীর তেইশের ছিলা নামক স্থানে আগুন লেগেছে। রবিবার দুপুরের দিকে ড্রোন ও জিপিআরএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই আগুন দেখা গেছে। কলমতেজি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই আগুনের স্থান। সেখানে বনকর্মীরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ফায়ার লেন কেটে আগুনের বিস্তৃতি নিয়ন্ত্রনের জন্য কাজ শুরু করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button