গণহত্যারকারী আ’লীগ যতদিন নিষিদ্ধ না হয় তত দিন আন্দোলন চলবে

# শহীদ পরিবারের সম্মানে এনসিপির ইফতার মাহফিলে বক্তারা #
স্টাফ রিপোর্টারঃ শহীদ পরিবার, আহত সহযোদ্ধা, জুলাই বিপ্লবে অভ্যুথানকারী নেতৃবৃন্দ ও অংশীদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল রবিবার বিকেলে খুলনা ক্লাবে অনুষ্ঠিত হয়। এনসিপি খুলনা এ মাহফিলের আয়োজক। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহবায়ক তানজীল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, দক্ষীণাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক মেসবাহ কামাল মুন্না, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ওয়াহিদুজ্জামান প্রত্যাশা, গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন, সংগঠক মোঃ আমিনুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বক্তারা বলেন, গণহত্যার সাথে জড়িত আ’লীগ নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ করতে ছাত্রদের আন্দোলন চলবে। যতদিন নিষিদ্ধ না হয় তত দিন আন্দোলন চলবে। খুনি হাসিনাকে দেশে ফেরত এনে তার বিচারের ব্যবস্থা করতে হবে। জুলাই আগস্টের আন্দোলন যাতে কোনভাবেই বৃথা না যেতে পারে এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিস্ট সরকার যাতে কোনভাবে পূর্ণবাসিত হতে না পারে সেদিকে সকলের সর্তক নজর রাখতে হবে। গণহত্যাকারী আ’লীগের ক্ষেত্রে কোন ছাড় নয়। প্রয়োজনে আবারো সংগ্রাম করতে হবে। তারপরও এ পতিত সরকারের দোসরদের ছাড় দেয়া হবে না।


