সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

# খুলনা বিভাগীয় ট্যাংলরী শ্রমিক নেতার উপর #
স্টাফ রিপোর্টার ঃ দৌলতপুর পাবলা কেশব লাল রোড এলাকার পদ্মা,মেঘনা, যমুনা-ট্যাংলোরি কল্যাণ সমিতির উপদেষ্টা ও খুলনা বিভাগীয় ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইউনুছ আলী খালাসীর উপর সন্ত্রাসী হামলায় জড়িত সকল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল ১১ টায় খুলনা ট্র্যাংলোরি শ্রমিক কল্যাণ ও ভাই ভাই সঞ্চয় সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ফিরোজ আহমেদ বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় দৌলতপুর থানায় ২২ মার্চ মামলা হয়। যার মামলা নং -১৫। ধারা,১৪৩,৩৪১,৪৪৭ সহ নয় টি ধারায় পেনাল কোড। দৌলতপুর থানা দিন ছয় নং ওয়ার্ড কেশব লাল রোডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আসামি করা হয়। আসামিরা হলেন মোহাম্মদ মঈনুল ইসলাম ওরূপে মইন, মোহাম্মদ নইমুল ইসলাম ওরফে নইম ও মোহাম্মদ ইসলাম রেজা। মানববন্ধনে এলাকাবাসী হামলাকারীদের উপযুক্ত বিচারের দাবি জানান। আজ পাঁচ দিন অতিবাহিত হলেও আসামিদের এখনো আটক করতে পারিনি পুলিশ। প্রশাসনের কাছে দাবি তারা যেন আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনেন। বিক্ষুদ্ধ এলাকাবাসী জানায়, ইউনুস খলিফার সাথে জমিজমা নিয়ে সাবেক মোঃ আলীর বিশ^াসের সাথে দ্বন্দ চলছিল। দ্বন্দ মীমাংসার জন্য কয়েকবার শালিশ বৈঠক করেন স্থানীয় জনপ্রতিনিধি। বৈঠকে ইউনুস খালাশির পক্ষে রায় ঘোষনা করা হয়। কিন্তু প্রতিপক্ষ মোঃ আলী বিশ্বাস তৎকালিন স্বৈরচার সরকারের ক্ষমতা অপব্যবহার করে ইউনুস খালাশির সীমানা প্রাচীর দখল করে রাখে। ভুক্তভোগী জানান,সরকার পরিবতর্নের পর ভুক্তোভোগী ইউনুস খালাশি তার ন্যায্য হিসাব ফেরত চাইলে গত ২২ মার্চ মাগরিবের নামায পড়তে যাওয়ার সময় পাবলা কেশবলাল রোডে তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় মোঃ আলী বিশ্বাসের লোকজন। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলেও পুলিশ কাওকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি, সাধারণ সম্পাদক শেখ আলী আজিম, মিজানুর রহমান মিজু, সাবেক নেতা আবু জাফর, রমজান আলী,বিএনপি নেতা মোঃ আনসার আলীসহ ৬ নং ওয়ার্ডের বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


