মহেশ্বরপাশায় সাধারণ মানুষের সাথে কেডিএ’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : দৌলতপুর থানার ৩নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে সোমবার সকাল ১০ টায় খুলনা উন্নয়ন কতৃপক্ষ উদ্যোগে মহেশ্বরপাশা এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন। মত বিনিময়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহম্মেদ,পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ সদস্য রেজা রশিদ, কেডিএ’র সহকারী টাউন প্ল্যানার আবু সাঈদ ও রাকিবুল হাসান। এ সময়ে কেডিএস সেবা নিয়ে আলোচনায় অংশ নেন খুলনা উন্নয়ন কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম রুহুল আমিন, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ কিবরিয়া, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির ও কেডিএ,র সার্ভেয়ার এস এম শামসুল আরেফিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত আলোচনায় কেডিএ’র চেয়ারম্যান বলেন, আপনারা সবাই এখন অনলাইনে কেডিএ’র প্ল্যান নেয়ার জন্য আবেদন করতে পারবেন। আপনারা কেউ মিডিলম্যান এর কাছে যাবেন না। আপনি এখন ঘরে বসে আপনার নিজের মোবাইল দিয়ে কেডিএ’র কাছে আপনার বাড়ির প্ল্যানের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের কেউ টাকা পয়সা চাইলে সরাসরি আমাকে জানাবেন। আমরা কেডিএ’র সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য কেডিএ চেয়ারম্যান সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য,খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সংবিধিবদ্ধ সেবাধর্মী প্রতিষ্ঠান পরিকল্পিত নগরায়ন ও আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নিয়ে ১৯৬১ সালের ২১ জানুয়ারি এই প্রতিষ্ঠানের সৃষ্টি৷ সূচনালগ্ন হতেই কেডিএ অর্ডিন্যান্স ১৯৬১ এর ক্ষমতাবলে প্রতিষ্ঠানটি নগর পরিকল্পনা, উন্নয়নে অংশগ্রহন এবং অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রনের উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে নগর পরিকল্পনার পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত খুলনা শহর বিনির্মাণে কেডিএ’র রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।



