খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : খুলনা সাংবাদিক কল্যাণ সোসাইটির আয়োজনে সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে রূপসার নৈহাটী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি আ. কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক কল্যাণ সোসাইটির উপদেষ্টা আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন, দৈনিক খুলনার বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন, সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী ও সাংবাদিক কল্যাণ সোসাইটির উপদেষ্টা মো. মঈনুল ইসলাম টুটুল। সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, বিএনপির নেতা মো. মনিরুল ইসলাম, নিজাম উদ্দিন শেখ টিটু, তরুণ সমাজসেবক শাহজাদা আলমগীর, অ্যাডভোকেট হালিম, ওসমান গণী, বাবলু মোল্লা, জামাল মোল্লা, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আব্দুস সালাম, সাংবাদিক কল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ মোঃল. আখতার খান, দপ্তর সম্পাদক মো. খবীর উদ্দীন, প্রচার সম্পাদক বিএম শহিদুল ইসলাম, খান মিজানুর রহমান, এমডি ওয়ালিদ শেখ, আশিক বাবু, শাহরিয়ার হোসেন মানিক, নাহিদ জামান, আব্দুল মজিদ শেখ, চিত্তরঞ্জন সেন, তুরান মল্লিক। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন।


