স্থানীয় সংবাদ

ওজোপাডিকো এক্স অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ঃ ওজোপাডিকো এক্স অফিসার্স এসোসিয়েশন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, খুলনার এক সাংগঠনিক সভা অদ্য ( ২৮.০৩.২৫) তারিখ অপরাহ্নে খুলনা মহানগরীর কাইফেং চাইনিজ রেস্তোরাঁর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক সাবেক জিএম রবীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওজোপাডিকো’র প্রি পেমেন্ট মিটারিং প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ রোকনউজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আবুল বাশার। সংগঠনের সদস্য সচিব আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ের উপরে বক্তৃতা করেন– আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মজিবর রহমান, ইঞ্জিনিয়ার এস এম আবুল কালাম আজাদ সেলিম, ইঞ্জিনিয়ার রেজাউল করিম প্রমূখ নেতৃবৃন্দ। এসময়ে নেতৃবৃন্দ সংগঠনের আহ্বায়ক কমিটির পরিবর্তে নিয়মিত কমিটি গঠনের উপর গুরুত্ব আরোপ করেন এবং সংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার তাগিদ প্রদান করেন। সে লক্ষ্যে উপস্থিত সকলের এবং সদস্যদের অনলাইন সংযুক্তির মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্তে সভা থেকে ওজোপাডিকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব প্রকৌশলী মো: আবুল কালাম আজাদকে প্রধান উপদেষ্টা, সাবেক জিএম বাবু রবীন্দ্রনাথ দত্তকে সভাপতি, সাবেক নির্বাহী প্রকৌশলী( ভা:প্রা:) আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে সাধারণ সম্পাদক এবং আলহাজ্ব ইঞ্জিনিয়ার খালিকুল্লাহ খানকে সাংগঠনিক সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়। এছাড়া আরো কয়েকটি পদেও কয়েকজন কর্মকর্তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। সভার অপর এক প্রস্তাবে ঈদের পরে “ঈদ পুনর্মিলনি’র মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সাংগঠনিক সভা শেষে প্রয়াত ও অসুস্থ সদস্যদের জন্য দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button