স্থানীয় সংবাদ

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

# খুলনার প্রধান জামাত সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় #
# আবহাওয়া প্রতিকূলে থাকলে টাউন জামে মসজিদে ঈদের ৩ টি জামাত অনুষ্ঠিত হবে #

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২৯ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। আগামীকাল রোববার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এদিন বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (১ এপ্রিল)। এদিকে, খুলনায় পবিত্র ঈদ-উল ফিতর যথাযোগ্য মর্যদা ও ভাবগাম্ভীর্যের সাথে লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। খুলনায় পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮ টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯ টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কেসিসির ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদ ও ঈদগাহ্ সমূহে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারন করেছেন। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮ টায়, দ্বিতীয় জামাত সকাল ৯ টায় এবং তৃতীয় জামাত সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর দৌলতপুর এলাকার সরকারি বি.এল কলেজ মাঠে সকাল ৮ টায়, মহেশ^রপাশা সাড়াডাঙ্গা মাঠে ৮ টায়, পাবলা সবুজ সংঘ ঈদগাহ্ েসকাল ৮ টায়, দৌলতপুর আঞ্জুমান কেন্দ্রীয় ঈদগাহ্ েসকাল ৮ টায়, দৌলতপুর কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউটে সকাল ৭ টায়, দৌলতপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চত্বরে সকাল সাড়ে ৭ টায়, দেয়ানা উত্তরপাড়া ঈদগাহ্ েসকাল ৮ টায়, দেয়ানা দক্ষিনপাড়া ঈদগাহ্ েসকাল সাড়ে ৮ টায়, দেয়ানা মোল্লা পাড়া ঈদগাহ্ েসকাল ৮ টায়, দেয়ানা পূর্বপাড়া ঈদগাহ্ েসকাল সাড়ে ৭টায়, আড়ংঘাটা কেন্দ্রীয় ঈদগাহ্ েসকাল ৮ টায়, মধ্যডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ্ েসকাল ৮ টায়, মধ্যডাঙ্গা নগর ঈদগাহ্ েসকাল পৌনে ৮ টা, রেলিগেট বাইতুল এলাহ জামে মসজিদ চত্বরে সকাল ৮ টা ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়াও দৌলতপুরের প্রতিটি এলাকায় ঘোষিত নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button