স্থানীয় সংবাদ

মণিরামপুরে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের মণিরামপুর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী ভোট যুদ্ধে নামে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে মোঃ আশফাকুর রহমান নান্নু বই প্রতীক নিয়ে ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ রানা টগর পেয়েছেন ১১০ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ফিরোজ আলম ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর দু’প্রার্থী তজিবুর রহমান ও সিরাজুল ইসলাম যথাক্রমে ৭৬ হারে ভোট পেয়েছেন। ত্রি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয় মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে। উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। সূত্র মতে, ৩২৫ জন ভোটারের মধ্যে ২৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকাল থেকে নির্বাচন শেষ অবধি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা নিয়োজিত ছিলেন। শিক্ষকদের নিয়ে পরিচালিত এ সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন হলেও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরাও তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিতে কার্যক্রম চালিয়েছেন বলে সুূত্র জানা গেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button