স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় গরু-হাট নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ : আহত কমপক্ষে ১০জন

# পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন #

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার ডুমুরিয়ায় গরু-হাট নিয়ে স্থানীয় বিএনপির দু’পক্ষ্যের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া সংগঠিত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ্যের মধ্যে আহত হয়েছেন কমপক্ষ্যে ১০জন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষের সুত্রপাত ঘটে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেনের চুকনগর গরু-হাট নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দু’পক্ষ মুখোমুখি হয়। আটলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বর ও গরু-হাট এলাকা থেকে শুরু এ সংঘর্ষ। পরে তা বাসষ্ট্রান্ডসহ বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ্যের মধ্যে চলে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এ ঘটনায় আহত হয়েছেন বিএনপি নেতা সরদার দৌলত হোসেন (৫৫), সেলিম তরফদার (৫০), তামিম শেখ (৩৫), দেবব্রত রায় (৪৮), রানা শেখ (২৫), বিএম হাবিবুর রহমান হবি (৫২), রাব্বি মোড়ল (৩০), রবিউল গাজীসহ (৪৬) কমপক্ষে ১০জন। আহতরা খুমেক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি আছেন। এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা জানান, হাট দখল ও আদিপত্য নিয়ে এ বিরোধ। উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা এলাকা পরিদর্শন করেছেন। বর্তমানে স্বাভাবিক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button