স্থানীয় সংবাদ

খালিশপুরে ক্রিকেট খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

স্পোর্টস রিপোর্টারঃ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেলে খালিশপুর পিপলস শ্রমিক কলোনী মাঠে অনুষ্ঠিত হয়। টু ব্রাদার্স ও কুয়েত প্রবাসীর মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টু ব্রাদার্স চ্যাম্পিয়ান আর কুয়েত প্রবাসী রানার্স আপ হয়। রংধনু স্পোটিং ক্লাব এ খেলার আয়োজক। অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মহানগর যুবদলের সাবেক সহ সাঃ সম্পাদক রেজাউল করিম স্বপন। সভাপতিত্ব করেন খালিশপুর থানা ছাত্রদলের সভাপতি ফারুখ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা মাসুদ, রাজিব খান, সামিউল, ইয়াসিন, সোহেল, রাকিব, নাইম প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button