যশোরের মণিরামপুরের শিশু ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট

যশোর ব্যুরো ঃ যশোরের মণিরামপুর উপজেলা এলাকায় এক শিশু ধর্ষণ মামলায় দুই জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। এ ঘটনায় অপর আসামি ফিরোজ আহম্মেদ শাওনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আলাদা চার্জশিট দেয়া হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ওসি নুর মোহাম্মদ গাজী। অভিযুক্তরা হচ্ছে,যশোরের মণিরামপুর উপজেলার ডুমুরখালি গ্রামের ফজর গাজীর ছেলে ঝাঁপা গ্রামের বাসিন্দা আশরাফুল হোসেন ও ঝিকরগাছার খোসালনগর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস। অপর অভিযুক্ত শাওন মণিরামপুরের কোমনপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ওই শিশু স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আশরাফুল হোসেন বিদেশ থেকে দেশে ফিরে আসে। এরপর অপর আসামি প্রাপ্ত বিশ্বাসের মাধ্যমে আশরাফুল তাকে নানা প্রলোভন দেখিয়ে উত্যক্ত করাত। ২০২৪ সালের ২৫ জুন আসামিরা ওই শিশুকে ঝাঁপা বাজরে দেখা করতে বলে। শিশুট তাদের সাথে দেখা করতে গেলে বাজারের মধ্যের একটি টিনের ঘরে নিয়ে সিগারেট খাওয়ায়। পরে রাত ৯টার দিকে শিশুকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারন করে আসামিরা। পরে এ ভিডিও আসামি শাওন পেয়ে শিশুর পরিবারের কাছে চাঁদা দাবি করে। পরদিন এ ঘটনায় ওই কিশোরীর দাদী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে আলাদা চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত আসামিরা আটক আছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।



